শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ৮ দিন পর মৃত্যু। কালের খবর

মুরাদনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ৮ দিন পর মৃত্যু। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : কুমিল্লার মুরাদনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জালাল ভুইয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ৮ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গত ১৬ জুলাই বাঙ্গরা বাজার থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।

মৃত জালাল ভুইয়া উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুরুন্ডী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

মৃত জালাল ভূইয়ার ভাই জহিরুল ইসলাম বলেন, আমাদের বাড়ীর পাশেই আমার ভাইয়ে দোকান। গত ১৪ জুলাই শুক্রবার বিকেলে দোকানের পাশের রুপ মিয়ার বাড়ীতে বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে একই গ্রামের মুক্তু মিয়ার ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয় তার। পরে সেখান থেকে জালাল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পর সুমন আবারো তার সাথে বাকবিতন্ডায় জড়ায়। এসময় উপস্থিত লোকজন জালাল আর সুমনের মধ্যে মিমাংসা করে দেয়। সুমন সেখান থেকে চলে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে তার ভাই কাজল, ইউসুফ, শিবির মিয়া, রুপ মিয়া তার ছেলে আল আমিন, সুজন ও মাতু মিয়ার ছেলে সাইদুলসহ ৪ থেকে ৫ জন ব্যাক্তি জালালের দোকানে এসে কাঠের লাঠি, রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে সেখানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন জালালকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাদেরও জীবননাশের হুমকি দেয় সুমন ও তার সাথে থাকা লোকজন। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, অভিযুক্তদের মধ্যে ৫ জন জামিনে রয়েছে। বাকি ৪ জনসহ অজ্ঞাতনামীয়দের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com