বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রায় হাজারো জনতা। কালের খবর

নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রায় হাজারো জনতা। কালের খবর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর : 
সরকার পদত্যাগের এক দফা দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় হাজারো জনতা অংশ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সানারপাড় মোড় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
জালকুড়ি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন প্রমূখসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।

অপর দিকে কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এই পদযাত্রায় আরো অংশ নেন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া ও আজহারুল ইসলাম মান্নান, কাচঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হক রুমি ও সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান প্রমূখ।

এসময় ব্যাণার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় ব্যাপক নেতাকর্মী অংশগ্রহন করতে দেখা গেছ।

শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে। এসময়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com