বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুলাউড়া বাকিতে পণ্য না দেওয়ায় মহাজনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কালের খবর

কুলাউড়া বাকিতে পণ্য না দেওয়ায় মহাজনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কালের খবর

 

আব্দল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, কালের খবর :- মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে দোকানের বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মোহাম্মদ নজাক আলী (৫০) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রবিবার (৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান একই এলাকার পারভেজ, ফয়সল ও মান্না। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য দিবেন না বলায় ক্ষিপ্ত হয়ে পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬ হইতে ৭ জন মিলিত হয়ে নজাক আলীর ওপর দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে হামলা চালায়। এ সময় নজাকের ভাই মফিজ আলীকেও আহত করেছে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসা শেষে গত ৩ জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার (৮ জুলাই) রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার মৌলভীবাজার সদর হাসপাতালে মৃত্যুর যন্ত্রণা চিৎকার করে সকালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালের খবরকে জানান, নজাক আলীর বড়ভাই নিয়ামত আলী। তিনি বলেন, এ ঘটনায় পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬ হতে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক সাংবাদিকদের জানান, নজাক আলী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com