শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ১১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালের খবর

ভৈরবে ডিবি পুলিশ কর্তৃক ১১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর  : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ বিজয় শেখ (২৮), মোঃ জমশেদ (২৮)নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ০৪ জুলাই রাত ০৮:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব কমলপুর পশ্চিম পাড়া এলাকায় মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করার সময় তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃবিজয় শেখ ভৈরব উপজেলার কমলপুর শেখ বাড়ি এলাকার মৃত হেলিম শেখের ছেলে, মোঃ জমশেদ আলী একই উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায় গত মঙ্গলবার ০৪ জুলাই জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ জুয়েল মিয়া, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও উদ্ধারপূর্বক রাত ০৮:৩০ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশকে জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com