শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
আপত্তিকর অবস্থায় গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আটক : পুলিশে সোপর্দ। কালের খবর

আপত্তিকর অবস্থায় গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আটক : পুলিশে সোপর্দ। কালের খবর

 

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সেনকে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়া মহল্লার (বঙ্গবন্ধু স্বরনী) একটি ভাড়া বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় এলাকাবাসী তাকে আটক করে। পরে শাহজাদপুর থানা পুলিশে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে এসে নারীসহ গাড়াদহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সেনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত শ্রী কৃষ্ণ কুমার গাড়াদহ জমিদারপাড়ার রতন চন্দ্র সেনের ছেলে ও আটকৃত নারী সুমিত্রা সরকার উল্লাপাড়ার ঘোষগাতী গ্রামের তরুণ কুমারের স্ত্রী বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ডাকবাংলোপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছে। চাকুরিজীবী স্ত্রী সকালে অফিসে যাবার পরেই কৃষ্ণ মাঝেমধ্যেই বাসাবাড়িতে বিভিন্ন নারীকে এনে অসামাজিক কাজে লিপ্ত হতো। এরই ধারাবাহিকতায় এদিন বেলা ১১টার দিকে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী ও সাধারন সম্পাদক শ্রী বাসুদেব দত্ত বলেন, “আমরা চেষ্টা করি আমাদের সম্প্রদায়ের মানুষ অপকর্ম থেকে দূরে থাকুক। এরপরেও যদি কেউ এ ধরনের অপকর্ম করে প্রশাসন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয় নেবে।”

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইন অনুযায়ী তাদের আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com