বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে শাহজাদপুরে প্রেস ক্লাবের মানববন্ধন। কালের খবর

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে শাহজাদপুরে প্রেস ক্লাবের মানববন্ধন। কালের খবর

 

মোঃ নয়ন আলী, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, এম এ জাফর লিটন, ওমর ফারুক, ফারুক হাসান কাহার, রাসেল সরকার, জাকারিয়া মাহমুদ, মোঃ নয়ন আলী প্রমুখ।

উল্লেখ্য যে, পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৭ সালে শাহজাদপুরের সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিমূল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক সাগর রুনি সহ সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।

শাহজাদপুরে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্টস মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দূর্ণীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকসীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com