বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হালকা বৃষ্টিতেই ভোগান্তিতে দক্ষিণ টেংরাবাসী। কালের খবর

হালকা বৃষ্টিতেই ভোগান্তিতে দক্ষিণ টেংরাবাসী। কালের খবর

 

শিমুল আহমেদ, কালের খবর : 

হালকা বৃষ্টিতেই ভোগান্তিতে দক্ষিণ টেংরাবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ডের সফিরউদ্দিন মার্কেট থেকে লালশাহ মাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিনেও সিটি কর্পোরেশন রাস্তার অন্তর্ভুক্ত হয়নি। অত্র ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরু ড্রেনেজ ব্যবস্থার কারনে সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে যায়। এতে বিপাকে পড়ে দক্ষিণ টেংরাসহ পূর্ব বক্সনগরের জনগন। কারন এই রাস্তাটি দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ।

এছাড়াও বঞ্চিত এতটুকু রাস্তার মধ্যেই অত্র ওয়ার্ডের একমাত্র এমপিওভুক্ত স্কুল হাজী রহমতউল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয় এবং হাজী রহমতউল্লাহ্ মাদ্রাসা ও এতিমখানা অবস্থিত। বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই।
এছাড়াও রয়েছে পুরো টেংরা পঞ্চায়েতের কবরস্থান।
এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির মরদেহ কবর দিতে আসায়ও ভোগান্তি এবং কবর জিয়ারত করতে আসা মানুষেরও কষ্ট।

সামান্য বৃষ্টিতেই এই অবস্থা সামনে বর্ষার মৌসুম আসছে। তখনতো ভোগান্তির সীমা নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com