শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে হত্যার চেষ্টা। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে হত্যার চেষ্টা। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবুল হাসান(২১) নামে এক ছাত্রলীগ নেতা কে তুলে নিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার( ৮ জুন রাত ১০ টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়মের ফতেপুর এলাকার চামা গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও লাভাঙা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলেন, আবুল হাসান রাত ১০টার দিকে নয়ালাভাঙা থেকে মোটরসাইকেলযো নিজ বাড়ী ফিরছিলেন। ফতেপুর গ্রাম পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আবুল হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশ্ববর্তী একটি আম বাগানে নিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রারা গুরুতর আহত অবস্থায় আবুল হাসানকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা সেখানে ছুটে যান এবং তার শরীরের খোঁজ খবর নেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছাত্রলীগ নেতাকে আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com