বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চাঁপাই থেকে শুরু হলো আমের ট্রেন। কালের খবর

চাঁপাই থেকে শুরু হলো আমের ট্রেন। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ, কালের খবর : কম খরচে আম পরিহনের জন্য গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রেলওয়ে চালু করছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ফিতা কেটে,বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুুরুল ইসলাম সুজন।

এসময় মন্ত্রী বলেন আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ, এখানকার আম চাষী ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আম পরিবহনের জন্য ৪র্থ বারের মত ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা, যাতে কম খরচে আম পরিবহন করতে পারে সবাই।
মন্ত্রী রেলকে সাধারনের বাহন উল্লেখ করে, বলেন অনান্য পরিবহনের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি, রেল সাধারন মানুষের বাহন।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে ম্যাংগো ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
এসময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রহনপুর রেলস্টেশনে বিকাল ৪ টায় আম নেওয়ার পর, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এসে আম নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পযন্ত আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com