শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সুন্দরগঞ্জে প্রতারক জ্বীনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম গ্রেফতার। কালের খবর

সুন্দরগঞ্জে প্রতারক জ্বীনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম গ্রেফতার। কালের খবর

 

শহীদুল ইসলাম শহীদ , সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতারক জ্বীনের বাদশা চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ছাপরহাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের বানিজ মিয়ার স্ত্রী আকলিমা বেগমের মোবাইল ফোনে গভীর রাতে অপরিচিত নাম্বার থেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বলেন, মা আমি বগুড়া জেলার মহাস্থানগড় পবিত্র শাহ্ সুলতান মাজার থেকে বলছি। মা তুমি অনেক পূণ্যের কাজ করছো, তুমি অনেক ভাগ্যবর্তী। মা তুমি সতী নারী হিসাবে মা ফাতেমা (আঃ) এর সহিত বেহেশতে যাবে”। তোমাকে আল্লাহ পছন্দ করে ০৭টি গুপ্তধনের হাড়ি দিয়েছে। এই জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে। প্রথমেই একটি জায় নামাজ অথবা পবিত্র কোরআন শরীফ কেনা বাবদ ৬৬০/-টাকা দিতে হবে। এভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ অর্থ বিকাশে ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ১টি স্বর্নের চেইন, ০২ জোড়া হাতের বালা সহ মোট ০২ ভরি ওজনের স্বর্ন যাহার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকা সর্বমোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের জ্বীনের বাদশা।

এবিষয়ে সুুন্দরগঞ্জ থানায় আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে প্রতারণার অভিযোগ করেন।

এরপর সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে ভিকটিমের প্রদত্ব বিকাশের সেন্ড মানি নাম্বার,আসামীর বিকাশের ক্যাশ আউট মোবাইল নং 01793095*** এবং আসামীর মোবাইল নম্বরের সিডিআর এর তথ্য বিশ্লেষনের মাধ্যমে ঘটনার সহিত আসামীদের সনাক্তপূর্বক তাদের গতিবিধির উপর নজরদারীর মাধ্যমে অবস্থান নির্ণয় এবং ধারাবাহিকভাবে পুলিশী অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাংগা মৌজাস্থ চর এলাকা হতে আসামী সাদ্দাম আলী কে গ্রেফতার করেন। আসামী সাদ্দাম আলী ওই গ্রামের মুক্তার হোসেনের পুত্র। জ্বীনের বাদশা নামধারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য সাদ্দাম আলীর দেওয়া তথ্য মতে আত্মসাৎকৃত স্বর্ণালংকারের মধ্যে ০২টি বালা ও স্বর্নালংকার বিক্রীর নগদ ১২,০০০/-টাকা ৫ টি মোবাইল ফোনসহ বিভিন্ন নাম্বারের ১৯ টি সিম কার্ড উদ্ধার করেন।

এসময় সাদ্দাম আলী জানান, জ্বীনের বাদশা পরিচয়ে নিরীহ সাধারণ গৃহ বধুদের টার্গেট করে ধর্ম ভীরুতার সুযোগ গ্রহণ পূর্বক আল্লাহ রাসুলের দোহাই তথা দ্বীনের নামে সিন্নী, কোরআন শরীফ, জায় নামাজ ক্রয় বাবদ টাকা গ্রহণ করে এবং মনে বিশ্বাস সৃষ্টি করিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ সহ স্বর্ণালংকার হাতিয়ে নেই।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, আমাদের কাছে একটি প্রতারণার অভিযোগ আসে। আমরা অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করি এবং অভিযান চালিয়ে ১ জন আসামীকে গ্রেফতার করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com