শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব কর্তৃক ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল সহ ১জন আটক। কালের খবর

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব কর্তৃক ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল সহ ১জন আটক। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ,কালের খবর : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার ০৫ মে সকাল অনুমান ৬.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন(৩০), পিতা-হাবিবুর রহমান, সাং-হোসেনপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীদের দখলে থাকা একটি পিকআপ তাল্লাশী করে ২০ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। র্্যাব জানায় ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।
র্্যাব কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রহিয়াছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com