শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে প্রতিবন্ধী সেলিম হত্যাকান্ডের প্রধান আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার। কালের খবর

মুরাদনগরে প্রতিবন্ধী সেলিম হত্যাকান্ডের প্রধান আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : কুমিল্লার মুরাদনগরে সেলিম মিয়া নামে প্রতিবন্ধী হত্যার প্রধান আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার এছহাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামের ওই ঘাতককে গ্রেফতার করেন । ইকবাল (২৬) উপজেলার মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

গত ২৫ এপ্রিল রোববার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামে আম গাছ থেকে আম পারা কে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় সেলিম মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। এঘটনায় সেলিমের ভগ্নিপতি মোঃ ফারুক মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বোন অরুনা বেগম জানান, গাছের আম পাড়া নিয়ে পাশের বাড়ির জুনায়েদ আমাকে মারধর করে চোখে গুরুতর জখম করে। আমাকে মারধরের প্রতিবাদ করায় পাশের বাড়ির ইকবাল (২৬) জুনায়েদ (১৫), আরিফ (৩০), ছোটন (১৬), তাজু (৪০), রিফাত (২৮), নুর নবী (১৪) সহ আরো অনেকে মিলে আমার ভাইকে দেশীয় লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, এসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেন। তাকে আদালতে মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আটক অভিযান অব্যাহত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com