বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় ভ্যান গাড়ি সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ। কালের খবর

ডেমরায় ভ্যান গাড়ি সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে পাইটি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডেমরার পাইটি এলাকায় ২ জন অসচ্ছল ভ্যান চালককে ২টি ভ্যান গাড়ি, ১ জন নারীকে সেলাই মেশিন ও তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং শিশুদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার বিকেলে পাইটি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা ভলান্টিয়ার্স ও বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জি: আসাদুর রহমান মিলন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আলী মাতবর, পাইটি সড়কপাড় জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক ও ৭০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: মনিরুজ্জামানসহ অন্যরা। ডেমরা ভলান্টিয়ার্স এর তত্বাবধানে এবং বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও আব্দুল খালেক ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আল-মোস্তফা সমাজ কল্যান সংস্থা, হাঁসির প্রদীপসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডেমরা অঞ্চলে ৪ হাজার ৭ শত ৫০ জনকে খাদ্য সামগ্রী, ১১ জনকে সেলাই মেশিন, ১২ জনকে ভ্যান গাড়িসহ ইফতার ও শিশুদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জি: আসাদুর রহমান মিলন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com