বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোরে খরতাপে সবজির ব্যাপক ক্ষতির শঙ্কা। কালের খবর

যশোরে খরতাপে সবজির ব্যাপক ক্ষতির শঙ্কা। কালের খবর

যশোর প্রতিনিধি , কালের খবর :

সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল হয়ে পড়েছে যশোরসহ গোটা দেশ। টানা তাপদাহে যশোরে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একইসাথে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে তাদের। আর এ কারণে সব ধরনের সবজির দাম বেড়ে যেতে পারে বলে মনে করছে ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় তথ্যানুযায়ী, যশোরে চলতি খরিপ-১ মৌসুমে ১৪ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আট হাজার হেক্টর জমিতে সম্পন্ন হয়েছে সবজি চাষ।জেলার মধ্যে সবচেয়ে বেশি সবজি চাষ হয় সদর উপজেলায়। এরপর বাঘারপাড়া ও চৌগাছা উপজেলায় সবজি চাষ হয়। বর্তমানে যেসব সবজি কৃষকের ক্ষেতে রয়েছে তার মধ্যে ঢেঁড়স, করোলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, লাল শাক ও ডাটা শাক উল্লেখযোগ্য।

চাষিরা বলছেন, প্রচন্ড গরমের কারণে ক্ষেতে থাকা সবজি মারা যাওয়ার উপক্রম হচ্ছে। এসব সবজি টিকিয়ে রাখতে বেশি পরিমাণে সেচ দিতে হচ্ছে তাদেরকে।প্রচন্ড গরমের কারণে সবজির ফুল ঝরে পড়ছে, গাছ লালচে হচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে এবং ফল পড়ে যাচ্ছে। তাপের কারণে পটলের পাতা কুকড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গাছ, কমে যাচ্ছে ফলনও। একই অবস্থা মিষ্টি কুমড়া ও বরবটির ক্ষেত্রেও।

শারাফত হোসেন, মনিরুজ্জামান, আব্দুল হাই, ফাতেমা ইয়াসমিনসহ বেশ কয়েকজন চাষির সাথে সবজির বর্তমান অবস্থা নিয়ে কথা হয়। তারা বলছেন, প্রচন্ড গরমের কারণে বেশিরভাগ সবজি নুইয়ে পড়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে আর কয়েকদিনের মধ্যে মারাও যেতে পারে।

যশোরের অতিরিক্ত জেলা কৃষি কর্মকর্তা (শস্য) আবু তালহা গতকাল জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে জেলার কোথাও এখনো পর্যন্ত কোনো ফসলের ক্ষতি হয়েছে বলে তারা খবর পাননি। তবে, তাপদাহ অব্যাহত থাকলে কিছুটা হলেও ক্ষতি হতে পারে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com