বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর

বিশেষ প্রতিবেদন

কালের খবর ডেস্ক : ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড সাইনবোর্ডে অবস্থিত বৃহত্তর সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য মুলক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রহস্পতিবার (১৩ এপ্রিল) উত্তর সাইনবোর্ড সোনামিয়া মার্কেটের (৬ষ্ট তলায়)  সাইনবোর্ড প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি এম আই ফারুক সরদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবির এর সঞ্চালনায় ইফতারের আগে মহুর্তে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খাজা মহিবুল্লাহ শান্তিপুরী চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার আন্দোলন।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরোয়ার হোসেন জীবন ব্যবস্থাপনা পরিচালক দেশ সময় টিভি, মোঃ রাসেল শিকদার যুগ্ন সাধারণ সম্পাদক , মোঃ মুশফিকুর রহমান ক্রীড়া সম্পাদক, মোঃ আবুল হোসেন শিকদার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক , মাসুদুর রহমান নয়ন সহ দপ্তর সম্পাদক, কার্য্য নির্বাহী সদস্য মান্নান আহমেদ মুন্না, কার্য্য নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, মোঃ সুমন শাহ্, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, আব্দুল মালেক মিয়া, মো. মিন্টু মিয়া, আব্দুল হক মিয়া ও মো. সাদেক হোসেন প্রমূখ ।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন খাজা মহিবুল্লাহ শান্তিপুরী।

উল্লেখ্য যে, সাইনবোর্ড প্রেস ক্লাবটি ডেমরা, যাত্রাবাড়ি, কদমতলী, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে। সাইনবোর্ড প্রেস ক্লাব উক্ত পাঁচ থানার ঐতিহ্যের প্রতিক। ক্লাবটি দীর্ঘ ১৬ বছর ধরে উল্লেখিত পাঁচ থানার রাজনীতি, অর্থনীতিসহ প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ পরিবেশন করে এলাকাবাসীর পাশে দাড়িয়েছে। এবং সফলতার সাথে সৌরভে, গৌরবে, ঐতিহ্য  বজায় রেখে এগিয়ে চলছে দূর্বার গতিতে। সাইনবোর্ড প্রেস ক্লাব এভাবে মানুষের পাশে থেকে এলাকার কল্যাণ করতে অঙ্গিকারবদ্ধ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com