বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগরে কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার অনুষ্ঠান শুক্রবার উপজেলা পরিষদের করি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদের উপস্থাপনায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবীর খান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটির সদস্য পাপিয়া সরকার, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল মাহমুদ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, গৌরাঙ্গ দেবনাথ, মোঃ আক্তার হোসেন ভূইয়া, জাকির হোসেন, শামীম আহম্মেদ, এম ফয়জুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আবুল বাশার, আনোয়ার হোসেন মোল্লা, আবদুল আলীম, আজিজুল হক, বিল্লাল হোসেন, শাহজাহান ইমরান, ইকবাল হোসেন ও প্রিয়ন্ত মজুমদার প্রমুখ।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com