শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে কারাদণ্ড। কালের খবর

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে কারাদণ্ড। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেলিম রেজা (২৯) নামে একজনকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার কালিনগর মিরের চর এলাকার নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় সেলিম রেজাকে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দশ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশ ও গোদাগাড়ী ইউনিটের নৌ-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com