বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইউএনও’র মাধ্যমে প্রতিবন্ধী শামীমের কর্মসংস্থান মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

ইউএনও’র মাধ্যমে প্রতিবন্ধী শামীমের কর্মসংস্থান মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌর এলাকার এইচএসসি পাস করা প্রতিবন্ধী শামীমের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে শামীমের হাতে তিন কেজি ছোলা, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, মসলা, একটি বসার টুল, সিলভারের একটি গামলা ও একটি পরিমাপ মিটার তুলে দেন ইউএনও আবুল হায়াত। এ সময় তিনি বলেন, এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। হঠাৎ কার্যালয়ে সাক্ষাত করতে আসেন শামীম। বলেন বেকার হয়ে বাসায় বসে থাকা তার ভাল লাগেনা। তার অগাধ বিশ্বাস হলো ইউএনও’র নিকট গেলে তার কোন কর্মসংস্থান হবে। এ সময় শামীমকে ক্ষুদ্র ব্যবসার কথা বলা মাত্রই রাজি হয়ে গেলেন। তাৎক্ষণিকভাবে ব্যবসার জন্য তাকে খাদ্যসামগ্রীসহ উপকরণ কিনে দেয়া হয়। আজ থেকে শামীম আর বেকার নয়। সৃষ্টি হলো কর্মসংস্থানের। এ সময় উপস্থিত ছিলেন অফিস সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন, অফিস সহকারী আবু হেনা আবদুর রহমান ও শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com