শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বোয়ালমারীতে চোরাই গরু ক্রয় করলেন সাবেক ইউপি চেয়ারম্যান! কালের খবর

বোয়ালমারীতে চোরাই গরু ক্রয় করলেন সাবেক ইউপি চেয়ারম্যান! কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : জেনেশুনে চোরাই গরু কিনলেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। যদিও তিনি না জেনে কিনেছেন বলে দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে।

জানা যায়, দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাঁচু শেখের ছেলে আলমগীর শেখ গত ২১ মার্চ গভীর রাতে একটি বিদেশি জাতের উৎকৃষ্ট গাভিন গরু নিজ বাড়িতে আনেন। আলমগীর শেখ পেশায় একজন কসাই। গভীর রাতে গাভিন গরু নিয়ে আসায় এলাকাবাসীর সন্দেহ হয়। কোথা থেকে কার নিকট থেকে গরুটি কিনেছে জানতে চাইলে আলমগীর কোন সদুত্তর দিতে পারে না। এ সময় এলাকাবাসী গরু ক্রয়ের রসিদ দেখাতে বললে আলমগীর নিশ্চুপ থাকেন। এনিয়ে এলাকায় হৈচৈ শুরু হলে এলাকাবাসী আলমগীরকে ওই গরু কারো নিকট বিক্রি অথবা হস্তান্তর করতে নিষেধ করেন। কিন্তু গরুটি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা পরদিন সকালে আলমগীর শেখের নিকট থেকে গরুটি কিনে নিজ বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।
এ ব্যাপারে মো. শামীম মোল্যা বলেন, ‘আমি ১ লাখ ৯ হাজার টাকায় গরুটি কিনেছি। নগদ দিয়েছি ৫০ হাজার টাকা। আমি জানি না গরুটি চোরাই কি-না’
এ ব্যাপারে কসাই আলমগীর শেখের বক্তব্য জানতে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
চোরাই গরুর খবর পেয়ে বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের জয়নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার বলেন, ‘ওসি স্যারের নির্দেশে শামীম মোল্যা সাহেবকে বলেছি যার কাছ থেকে গরু কিনেছেন তাকে আনতে। যতদিন গরুর মালিককে পাওয়া না যায়, ততদিন গরুটি তার (শামীম মোল্যা) হেফাজতে রাখতে বলেছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com