মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সখীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

সখীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

আহমেদ সাজু, সখীপুর টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে ১ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ মার্চ) সকালে সখীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড, কাহারতা দারুল উলূম মুহিউস সুন্নাহ বালক মাদরাসা প্রাঙ্গনে প্রথম পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি, প্রভাষক এম.এইচ ওয়ারেছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারতা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল রশিদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা জহিরুল ইসলাম লাট, সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের ফারুক, সখীপুর পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হায়দার আলী, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মঞ্জুরুল হক মজনু, মুফতি রফিক, মুফতি শামছুল আলম, ক্বারী আব্দুল হাই প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সহ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন, হুফফাজুল কোরআন কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফ আলী মাহমুদী।

অনুষ্ঠানের সঞ্চালক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম জানান, ইনশাআল্লাহ প্রতি বছর আমাদের এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এই রমজানেই তিন ধাপের বাছাই প্রক্রিয়া শেষে বিজয়ী ছাত্রদের পুরষ্কার বিতরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com