শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। কালের খবর

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : : শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত গৃহবধু হলো শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপমোবারকপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী রুমিয়ারা বেগম(৩০)। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সরেজমিনে হাসপাতালে এ প্রতিবেদককে রুমিয়ারা বেগম জানান, গত রবিবার সন্ধ্যার পর একই গ্রামে অসুস্থ মায়ের সেবা করার জন্য মায়ের বাড়ি যাবার সময় আফাজুল হকের বাড়ির সামনে পৌঁছা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা আফাজুল হকের ছেলে আশিক(২২) ও তার ভাই মফিজুল হক(৩৫) তার আরেক ভাই ও আফাজুল ইসলামের স্ত্রী পরী বেগম( ৩৫) আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাথ কিল ঘুষি ও চাকু মেরে আমার দেহকে ক্ষত বিক্ষত করে এবং আমার পরনের কাপড় ছিঁড়ে আমাকে বিবস্ত্র করে। এ সময় তারা আমার শ্লীতাহানী ঘটার চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের মানুষ আসলে তারা পালিয়ে যায় ও লোকজন আমাকে উদ্ধার করে। পরে আমার আত্মীয়রা আমাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত গৃহবধুর ভাই একরামুল হক জানান , ব্যবসা সংক্রান্ত টাকা পয়সার লেনদেনের জের ধরে তারা আমার বোনের ওপর অতর্কিত হামলা করে আহত করেছে এবং শ্লীতাহানী ঘটার চেষ্টা করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com