শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিবগঞ্জে ৩দিন থেকে গৃহবধূ নিখোঁজ : সন্ধান চেয়ে স্বামীর জিডি। কালের খবর

শিবগঞ্জে ৩দিন থেকে গৃহবধূ নিখোঁজ : সন্ধান চেয়ে স্বামীর জিডি। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তাঁর স্বামী। নিখোঁজ গৃহবধূ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়া গ্রামের মো. মবিনউল হকের স্ত্রী মোসাঃ রাকিবা বেগম(৪২)।

নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে আমার স্ত্রী রাকিবা বেগম কাউকে কিছু না বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে আমার সকল আত্মীয়-স্বজনের বাসা সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাধ্য হয়ে শিবগঞ্জ থাকায় জিডি করেছি। জিডি নং ১২৪২, তারিখ-২৬/০২/২০২৩। তিনি আরো জানান, আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরেনে ছিলো নেভিব্লু কালারের বোরখা ও ওড়না। তার চেহারা ফর্সা, মাথায় লম্বা কালো চুল আর তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, গৃহবধু নিখোঁজের বিষয়ে তার স্বামী একটি জিডি করেছেন। আমরা নিখোঁজ গৃহবধূও সন্ধানে অভিযান শুরু করেছি। সন্ধান পেলে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com