শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। কালের খবর

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বিশ্বাস (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।নিহত আসামি নারায়ন চন্দ্র বিশ্বাস নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্ত গ্রামের প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদি নাম্বার ছিলো ( ৫৭২৬/ এ)।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান, সাবেক নড়াইলের চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসের নামে একটি দুর্নীতি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। চলতি বছরে ১২ জানুয়ারি নারায়ন চন্দ্র কারাগারে আসেন। গতকাল রাতে হঠাৎ করে তিনি বমি করছিলেন এবং তার শরীর অসম্ভ ঘামছিলো। রাত ৯টা ৩৮ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক,ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com