শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। কালের খবর

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর ঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অপরাধে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল সড়কের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অপরিষ্কার ও নোংরা পরিবেশ, রেজিস্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ হোসেন।
এ সময় আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, একদিনে সবগুলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা সম্ভব নয়, পর্যায়ক্রমে করা হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com