শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় বিপুল পরিমান নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি আটক। কালের খবর

কুষ্টিয়ায় বিপুল পরিমান নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি আটক। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি,  কালের খবর :

কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিচ নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ জনি হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে৷

বুধবার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়া দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জনি হোসেন দৌলতপুর থানাধীন জয়ভোগা এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলমের নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম, এএসআই মেহেদী হাসান,এএসআই মোয়াজ্জেম সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনিকে গ্রেফতার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com