শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে ছুরিকাঘাতে নিরীহ প্রকৌশলী খুন। কালের খবর

যশোরে ছুরিকাঘাতে নিরীহ প্রকৌশলী খুন। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে করে ইরফান ফারাজী (২৬) নামে এক নম্র ভদ্র ডিপ্লোমা প্রকৌশলীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাতে যশোর শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরফান ফারাজী শহরের কারবালা ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফারাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা করে চাকরিপ্রত্যাশী ছিলেন।

জানা গেছে, শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় নিজেদের মুদি দোকানে বসেছিলেন ইরফান। এ সময় ওই দোকানে পণ্য কিনতে আসেন কয়েকজন লোক। তারা পণ্য নিয়ে টাকা দেওয়ার সময় ইরফানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
একটি সূত্র জানিয়েছে, নিহত এলাকায় একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তাকে হত্যা করায় এলাকাবাসী হতভম্ব হয়ে যায়।

ইরফানের ভাই ইউসুফ ফারাজী বলেন, ‘মুদি দোকানটি আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। বিকালে আমি টিউশনি করতে গেলে ইরফান একাই ছিল দোকানে। তখন কয়েকজন সন্ত্রাসী অতর্কিত দোকানে ঢুকে ইরফানের বুকে ছুরি মেরে চলে যায়। ইরফান ডিপ্লোমা পাস করে চাকরি খুঁজছিল।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা গিয়েছিলেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কারা, কী কারণে তাকে হত্যা করেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com