শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে পল্লী বিদ্যুৎ কতৃক দালাল চক্রের ২ জন আটক বাকীদের ধরতে অভিযান অভ্যাহত। কালের খবর

নবীনগরে পল্লী বিদ্যুৎ কতৃক দালাল চক্রের ২ জন আটক বাকীদের ধরতে অভিযান অভ্যাহত। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অবৈধ খু্ৃঁটির মাধ্যমে এল টি লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে পল্লী বিদ্যুৎ কতৃক দালাল চক্রের ২ জন কে আটক করে বাকীদের ধরতে অভিযান অভ্যাহত রেখেছে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।

তথ্য সূত্রে জানা যায়,অবৈধ টাকার লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে পল্লী বিদ্যুৎ এর অজান্তে অবৈধভাবে খুঁটি বসিয়ে এল টি লাইন নির্মাণ করে আসছে।এই চক্রটি ধরতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস নিরলস ভাবে মাঠে কাজ করে চলছে, এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দায়িত্বরত ডি জি এম আসাদুজ্জামান ভূঁইয়ার নির্দেশক্রমে এ জি এম পলক সাহার নেতৃত্বে নবীনগর পৌরসভার ০৭ নং ওয়াড থেকে অবৈধভাবে খুঁটির মাধ্যমে এল টি লাইন সংযোগ দেয়ার সময় শাহীন (২৪) এবং তার জবানবন্দির ভিত্তিতে জাহাঙ্গীর হোসেন নিপু কে আটক করে।

অবৈধভাবে খু্ঁটির মাধ্যমে এল টি লাইন নির্মাণ করে সংযোগ দেয়ায় দালাল চক্রের ২ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এ জি এম পলক সাহা গণমাধ্যম কর্মীদের জানান,বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আজ গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে এই চক্রের ২ জন কে আটক করতে সক্ষম হয়েছে,বাকীদের ধরতে নবীনগর থানা পুলিশের সহযোগিতা নিয়েছে।এবং নবীনগর থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে অচিরেই লিখিত অভিযোগ দায়ের করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com