শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় অবৈধ ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযানে জেল-জরিমানা। কালের খবর

কুষ্টিয়ায় অবৈধ ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযানে জেল-জরিমানা। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :   কুষ্টিয়ার খোকসায় অবৈধ ভেজাল গুড় তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৫ ডিসেম্বর অভিযান চালিয়ে মালিকের ভাইকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের ডাকবাংলো রোডে দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারাখানায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। তিনি জানান , আখের গুড়ের পরিবর্তে মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও তারা পূণরায় একইভাবে ভেজাল গুড় তৈরি করছিলো। তিনি আরো জানান অবৈধ ভেজাল গুড় তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারখানার দায়িত্বে থাকা রাজকুমার বিশ্বাসকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com