শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সীতাকুণ্ডে বন্ধুর হাতে বন্ধু খুন। কালের খবর

সীতাকুণ্ডে বন্ধুর হাতে বন্ধু খুন। কালের খবর

সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর :

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পৌরসভাধীন মীরেরহাট বটতলে এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নুনাছড়া এলাকার গরু ব্যবসায়ী মদীন উল্লার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্প নামক একটি তেলের পাম্পের পার্শ্ববর্তী মিতালী হোটেলে বসে নাস্তা করছিলেন ইউসুফসহ কয়েকজন। এ সময় ২০-২৫ জন দুর্বৃত্তেরএকটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউসুফ দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি কুপেয় চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা সাতটার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com