শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চনপাড়ার ‘মাদক সম্রাট’ বজলু ৬ দিনের রিমান্ডে। কালের খবর

চনপাড়ার ‘মাদক সম্রাট’ বজলু ৬ দিনের রিমান্ডে। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

অস্ত্র, মাদক ও জাল নোটের পৃথক তিনটি মামলায় চনপাড়া বস্তির ‘ডন’ খ্যাত শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট বজলুর রহমান বজলুকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম কাওসার আলম রোববার (২০ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন।

এর আগে পুলিশ ৩ মামলায় ৭ দিন করে মোট ২১ দিন রিমান্ড চেয়ে আদালতে উঠায় চনপাড়ার সব অপকর্মের হোতা বজলুর রহমান ওরফে বজলু মেম্বারকে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানান, রূপগঞ্জ থানায় হিরোইন, জাল টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধারের মামলা হয়। ৩ মামলায় ৭ দিন করে মোট ২১ দিন পুলিশ রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে প্রতিটি মামলায় ২ দিন করে মোট ৬ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর চনপাড়া বস্তি থেকে তাকে গ্রেফতার করে র্যা ব। গ্রেফতারের সময় বজলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩টি মামলা করে র্যা ব।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে র্যা ব জানান, বজলুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ২৩টি মামলার রেকর্ড পাওয়া গেছে। বজলু চনপাড়া বস্তি এলাকার মাদক কারবারের অন্যতম হোতা ও নিয়ন্ত্রক। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার বেশ কয়েকজন অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে।

বজলু চনপাড়া বস্তিসহ আশপাশ এলাকার মাদক কারবারিদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এলাকার শীর্ষস্থানীয় ৫-৬ জন মাদক কারবারির প্রধান সমন্বয়ক ও গডফাদার ছিলেন বজলু।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com