বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদকে সম্মাননা ক্রেস্ট পেল ১১ জন। কালের খবর

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদকে সম্মাননা ক্রেস্ট পেল ১১ জন। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২২সালের ১১জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূইয়া জনী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষীকা,কর্মকর্তা,কর্মচারী,ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি হিসেবে তিনি এ সম্মাননা প্রধান করেন। আজ রবিবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনাতনে প্রাথমিক শিক্ষক মান উন্নয়নের মাসিক সমন্বয় সভায় ওই সম্মাননা ক্রেস্ট দেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও টনকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন ভূইয়া জনী।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরভ অর্জন করেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম আচার্য্য, মুরাদনগর সদর ইউনিয়নের সুরেশ্বদ্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা শবনম এলি। সহকারি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন, নবীয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আবু নাঈম ভূইয়া ও দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন ফাতিমা।
স্কুল মেনেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি হয়েছেন, আমপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন সরকার ও শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন, ধামঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. জহিরুল ইসলাম জুয়েল। শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন,গুঞ্জর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূইয়া। শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মো.আনোয়ার হোসেন চৌধুরী। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আমপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কর্মচারী মিহির চন্দ্র নাগ। তালিকা প্রকাশের পর সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইযা জনী বলেন, ‘প্রায় একমাস ধরে নয়টি ক্লাস্টার ভিত্তিক ঝাচাই-বাচাই করে শ্রেষ্ঠত্বের তালিকা তৈরি করা হয়েছে। আশা করি তাদের কর্মজীবন আরো সুন্দর ও গতিশীল হবে এবং অন্যরা এগিয়ে আসার প্রেরনায় উজ্জীবিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com