রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। কালের খবর

যশোরে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। কালের খবর

যশোর সিটি প্রতিনিধি, কালের খবর :

যশোরের অভয়নগরে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদার (৬২) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে সরকার গ্রুপের ঘাটের অফিসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মিল সংলগ্ন মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্রুপের ঘাটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘাটের ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ বছর খানেক আগে নৈশপ্রহরী পদে মিন্টু তরফদার আমাদের ঘাটে যোগ দেন।
অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ্বলছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদারের দেহ পড়ে রয়েছে। পরে অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নৈশপ্রহরীর মুখমণ্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা পেঁচানো ছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com