বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নবীনগরে জিনোদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন। কালের খবর

নবীনগরে জিনোদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন। কালের খবর

কালের খবর ডেস্ক :

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনোদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে নতুন ভবনের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।

এসময় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, চিকিৎসকের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা থাকলে দেশের চিকিৎসা ব্যবস্থা বহুদূর এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, পৌর মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাবিবুর রহমান, প্রমুখ।

প্রসঙ্গত, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যায়ে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করে। প্রতিদিন এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীসহ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com