রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
আখাউড়ায় আইনমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল। কালের খবর

আখাউড়ায় আইনমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল। কালের খবর

ইয়াছিন আরাফাত (আশিক) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এডঃ আনিসুল হককে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে আখাউড়ায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকালে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসময় ঝাড়ু– হাতে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও যুবলীগ নেতা মোঃ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,
বক্তারা, তথ্য প্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মামলা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com