বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএমএসএফ চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত কাউন্সিলে ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন ট্রাস্টি চেয়ারম্যান। কালের খবর

বিএমএসএফ চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত কাউন্সিলে ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন ট্রাস্টি চেয়ারম্যান। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :

চট্টগ্রাম, শনিবার, ২ এপ্রিল ২০২২: সাংবাদিকদের ১৪ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএমএসএফের কাউন্সিলে অংশগ্রহনকারী বিশিষ্টজনরা। তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নেবার জন্য সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবি তোলেন।

শুক্রবার চট্টগ্রাম জেলা বিএমএসএফের বার্ষিক কাউন্সিলে একথা বলেন। বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর হিল টাউন রেসিডেন্সের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর নেতৃবৃন্দের প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা বিএমএসএফ আহবায়ক কেএম রুবেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দিলরুবার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মুসলিম খান, বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মাজহারুল ইসলাম তোহা চৌধুরী সাবেক চাকসু ভিপি সাবেক এমপি মাজহারুল ইসলাম তোহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র’ কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ সাইদ খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান, মোঃ শহীদুল ইসলাম প্রমুখসহ চট্টগ্রাম বিভিন্ন জেলার বিএমএসএফ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com