শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ। কালের খবর

বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ। কালের খবর

সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে সভাপতি পদে ওমর ফারুক ও মহাসচিব পদে দীপ আজাদ এগিয়ে রয়েছেন।

ঢাকা ও নারায়ণগঞ্জে বিএফইউজের নির্বাচনে ৬৭৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সভাপতি পদে ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সূর্য পেয়েছেন ৫৬৭ ভোট। মহাসচিব পদে ৯৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দীপ আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েকুজ্জামান পেয়েছেন ৩৪৪ ভোট। নির্বাচন কমিশনের প্রাথমিক ঘোষণায় এ ফলাফল জানা যায়। অন্যদিকে ঢাকা কেন্দ্রে মোট এক হাজার ৬০৩টি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে দীপ আজাদ পেয়েছেন ৯২৬ ভোট।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশের ১০টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে।

জানা গেছে, এবার বিএফইউজে নির্বাচনে নয়জন কেন্দ্রীয়সহ মোট প্রার্থী ৯৩ জন। মোট ভোটার তিন হাজার ৯৮০ জন।

এবার নির্বাচন অনুষ্ঠানে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার। বিএফইউজে নির্বাচনে সভাপতি-মহাসচিব পদে ওমর ফারুক-দীপ আজাদ এগিয়ে

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। মহাসচিব পদে লড়ছেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ঢাকা বিভাগে সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ, যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবীকা রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদস্য পদে লড়ছেন আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com