বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার। কালের খবর
সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণ। কালের খবর

সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণ। কালের খবর

আবুল কাশেম রুমন,সিলেট, কালের খবর :

গোলাপগঞ্জে প্রেমিকাকে বেড়ানোর কথা বলে গণধর্ষণের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-এসএমপি’র শাহপরানথানার পীরেরচক গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আক্তার হোসেন (২৩), গোলাপগঞ্জ থানার তুরুকবাগ গ্রামের লিলু মিয়ার পুত্র আব্দুল হাকিম (২০), একই উপজেলার দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের পুত্র রাজন আহমদ (২২) ও বাঘাখালপাড় গ্রামের সাহাব উদ্দিনের পুত্র শিপন আহমদ (১৯)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক স্থানে টিলার পাশে জঙ্গলের ভেতরে একটি মেয়ের শোর চিৎকার শুনে এলাকার জনগণ বাঘা ইউনিয়নের চেয়ারম্যানকে সংবাদ দেন। চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং এ চারজনকে আটক করেন।
পুলিশ জানায়, আসামী আব্দুল হাকিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে প্রেমিক ভিকটিমকে প্রলুব্ধ করে মোবাইল ফোনের মাধ্যমে বেড়ানোর কথা বলে মুরাদপুর বাজারে ডেকে আনে। এরপর তাকে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর আসামী আব্দুল হাকিম অপরাপর আসামীদেরকে ডেকে আনে। অন্য আসামীরা এসে সংঘবদ্ধভাবে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে এজাহার দাখিল করলে গোলাপগঞ্জ মডেল থানার একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com