রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা। কালের খবর

ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৬) নামে এক লেদ মিস্ত্রিকে গলাই ফাঁস দিয়ে করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে তার মরদহে উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতো। সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোজাখুজি শুরু করে। এরপর তাদের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর এক এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরহেদ পড়ে থাকতে দেখা যায়। তবে তাকে তার বা শক্ত কিছু গলা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে যোগ করেন এ স্থানীয় জনপ্রতিনিধি।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছেছি। তাকে শ^াসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com