বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুসলিম জাতিসংঘ খোলার দাবি। কালের খবর

মুসলিম জাতিসংঘ খোলার দাবি। কালের খবর

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পৃথক এই সমাবেশ করে খেলাফত মজলিস, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

ফিলিস্তিনি মুসলমানদের ওপর পৈশাচিক হামলা, নির্যাতন ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ব বিবেককে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক কেএম আলম বলেন, আমরা জাতিসংঘ ও ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য। ইসরাইল নিজেই অবৈধ। অথচ তারা নিজেরাই অবৈধভাবে শক্তি প্রয়োগ করছে ফিলিস্তিনী নর-নারীর ওপরে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। দুঃখজনক হলেও সত্য ইসরাইলের পৈশাচিক দখল, নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন খুনের ঘটনায় বিশ্ববিবেক এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের পাশে রয়েছে বাংলাদেশের মুসলমান শান্তিকামী মানুষ।

গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তার বলেন, ইসরাইল শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী, পুরুষ, মাসুম শিশু, যুবকসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার। তাদের নীরবতা দেখে তারা বোবা শয়তানের পরিচয় দিচ্ছে। তাই আমরা মুসলিম দেশগুলোর প্রতি আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com