রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেলো আবুল হোসেনের পাঁচ গরু। কালের খবর

নবীনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেলো আবুল হোসেনের পাঁচ গরু। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আবুল হোসেন নামে এক কৃষকের একটি গরু মারা গেছে। আরও তিনটি গরু,একটি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। রোববার( ৯মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা জল্লী কান্দি গ্রামের কৃষক আবুল হোসেনের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান ,কৃষক আবুল হোসেন প্রতিদিনের মত রবিবার সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে রশি দিয়ে বেঁধে রেখে তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুনের লেলিহার শিখা দেখে গরুগুলো ছুটাছুটি ও চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীদের ঘুম ভেঙ্গে গেলে তারা ছুটে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, বাছুরসহ আরও চারটি গরু ও একটি -ছাগলের অবস্থা আশঙ্কাজনক। পরে আহত গরুগুলো কে উদ্ধার করে বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গরুর মালিক আবুল হোসেন অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় ব্যক্তি শত্রুতা করে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরুগুলিকে পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আমার ৮থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। তিনি ওই সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরো জানান, তার গোয়ালঘরে কোন বৈদ্যুতিক সংযোগ বা মশার কয়েল দেওয়া ছিল না।

এ ব্যাপারে সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম জানান, আগুনে পোড়া গরু গুলোকে আমি দেখেছি যারা ঘটনাটি ঘটিয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং জঘন্য সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনায় কৃষক আবুল হোসেনের ৮থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com