শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিদ্ধিরগঞ্জে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান : ১ লাখ জরিমানা। কালের খবর

সিদ্ধিরগঞ্জে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান : ১ লাখ জরিমানা। কালের খবর

কালের খবর রিপোর্ট :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে মূল্য তালিকা প্রদর্শন না ও অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২রা মার্চ দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  এসময় ক্যাব-এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ সময়ে দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ৩৮ ধারায় ২৫ হাজার ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com