বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর পেটে ছুরিকাঘাত। কালের খবর

ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর পেটে ছুরিকাঘাত। কালের খবর

ডেমরা প্রতিনিধি, কালের খবর :

রাজধানীর ডেমরায় প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় এক কিশোরীকে (১৫) পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে এক বখাটে। এ ঘটনায় অভিযুক্ত মো. রেদুয়ানকে (২০) শনিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

রোববার দুপুরে আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রেদুয়ান শেরপুরের নালিতাবাড়ী থানার মো. মজিবুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে বর্তমানে ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার মহসিন ভান্ডারির বাড়িতে ভাড়া থাকেন। হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার এ ঘটনায় ওই কিশোরীর বাবা রাজমিস্ত্রি মো. আবদুল মান্নাফ রেদুয়ানের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মামলা দায়ের করেন। ওই কিশোরী পেশায় একজন পোশাককর্মী।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, গার্মেন্টে যাওয়া-আসার পথে ওই কিশোরীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত একই বাড়ির ভাড়াটিয়া বখাটে রেদুয়ান। এ বিষয়ে ওই কিশোরীর বাবা ছেলেটিকে নিষেধ করলে থেমে যাওয়ার বদলে আরও ক্ষিপ্ত হয় সে। এদিকে গত শনিবার বিকালে রেদুয়ান ক্ষিপ্ত অবস্থায় মেয়েটির ঘরে গিয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে মেয়েটির পেটের ডান পাশে আঘাত করে। এ সময় ওই কিশোরী ডাক চিৎকার শুরু করলে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে রেদুয়ান পালিয়ে যায়।

এসআই নজরুল ইসলাম আরও বলেন, ঘটনার পরই গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন। আদালতে মাদকাসক্ত রেদুয়ান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com