শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে হাইকোর্টের রুল। কালের খবর

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে হাইকোর্টের রুল। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক(এমডি) একেএম ফজলুল্লাহ’র বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ৪৯ নম্বর মোমিন রোডের (খাদেম বাড়ি) বাসিন্দা মো. হাসান আলীর করা রিট আবেদন এ আদেশ দেন। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ইকরাম উদ্দিন খান চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক(এমডি) একেএম ফজলুল্লাহ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দুদকের নিষ্ক্রিয়তা এবং পুনরায় নিয়োগের ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে গতবছর ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে ফজলুল্লাহ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদকের কাছে জানতে চান। একমাসের মধ্যে তা জানাতে বলা হয়। কিন্তু দুদক তা জানায়নি। এ অবস্থায় রুল জারি করলেন হাইকোর্ট।

চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে একেএম ফজলুল্লাহ’র মেয়াদ বাড়ানোর সুপারিশ বিষয়ে গতবছর ১০ সেপ্টেম্বর ‘চট্টগ্রাম ওয়াসায় চুক্তিভিত্তিক দায়িত্বে ১১ বছর, অশীতিপর এমডির মেয়াদ আবার বাড়ানোর সুপারিশ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং একেএম ফজলুল্লাহ’র বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা, আউটসোর্সিং নিয়োগের নামে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

ওয়াসার নির্বাহী প্রকৌশলী পদে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে অবসর গ্রহণকারী একেএম ফজলুল্লাহ ২০০৯ সালের ৮ জুলাই একবছরের জন্য চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর তিন মাসের জন্য এমডি হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে তার মেয়াদ আরো কয়েকবার বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গতবছর ৩১ অক্টোবর তার মেয়াদ শেষ হয়। কিন্তু এর আগেই ওইবছরের ৭ সেপ্টেম্বর বোর্ডসভায় আরো তিন বছরের জন্য তাঁর নিয়োগের সুপারিশ করা হয়। এরপর সরকার তাকে গতবছরের পহেলা অক্টোবর থেকে আরো তিনবছরের জন্য নিয়োগ দেয়। গতবছর পহেলা নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com