বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীপুরে পৌর পিতাকে সংবর্ধনা। কালের খবর

শ্রীপুরে পৌর পিতাকে সংবর্ধনা। কালের খবর

মোঃ হাবিবুর রহমান সবুজ, 
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি, কালের খবর :

গাজীপুরের শ্রীপুরে আজ, শ্রীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র, জনাব আনিসুর রহমান আনিসকে সংবর্ধনা দিয়েছে, গাজীপুর সাংবাদিক কল্যান সংস্থা। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান আনিস টানা ৪র্থ বার মেয়র নির্বাচিত হওয়ায়, এই সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, জনাব মোঃ আবু জাফর সূর্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওনা হাইওয়ে থানার ওসি, জনাব এ আর এম আল মামুন, গাজীপুর সাংবাদিক কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি, জনাব মোহাম্মদ আব্দুল মালেক, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি জনাব কবির সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি জনাব মাহফুজুর রহমান ইকবাল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আরিফ মন্ডল, হাবিবুর রহমান সবুজ, হিমু সরকার, লতিফ আনসারী, আবুল কালাম আজাদী, রমজান আলী, সহ গাজীপুর সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে সাংবাদিক আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, সত্য ও ন্যায়ের পক্ষে। তারা তাদের কলামের মাধ্যমে সমাজের ভুলত্রুটি গুলো তুলে ধরনের দেশ ও জাতির সামনে। যার সমাধান করে রাষ্ট্র বা সরকার। তিনি আরো বলেন গণমাধ্যম ও গনতন্ত্র একে অপরের পরিপূরক। গণমাধ্যম যত শক্তিশালী হবে, গনতন্ত্র তত মজবুত হবে।
অনুষ্ঠানের মধ্যেমনি হিসেবে পৌর পিতা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ সংস্কারে ভুমিকা রাখেন।
আমার কর্মজীবনে যদি কোন ভুল হয়ে যায়, আপনারা আমার ভুল গুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, যেন আমি ভুল গুলো শুধরে নিয়ে আরো বেশি করে, মনোযোগ সহকারে পৌরবাসীর সেবা করতে পারি।
আমি আপনাদের সহযোগিতার চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে, গণমাধ্যম ও গনতন্ত্র এক সাথে চললে, ২০৪১ সাল নয়, তার আগেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব। ইনশাআল্লাহ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com