শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিলেট মহানগরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী পুরুষসহ( ০৬জন) আটক। কালের খবর

সিলেট মহানগরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারী পুরুষসহ( ০৬জন) আটক। কালের খবর

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর :

সিলেটের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে মহানগর পুলিশ (এসএমপি)। এর মধ্যে অবাধ যৌনতায় লিপ্ত হন কতিপয় নারী-পুরুষ। এমন নিন্দনীয় কাজে লিপ্ত থাকার দায়ে আজও সিলেটের একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়োন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর লালবাজারস্থ হোটেল আল মিনারে (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ জনকে আটক করে। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা।

আটককৃতরা হচ্ছেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার সানেশ্বর গ্রামের মৃত অম্বিকা চরন দাসের ছেলে বিবেকান্দ দাস বিবেক (৫২), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদর ডুঙ্গরিয়া গ্রামের আব্দুস শহীদের ছেলে মনির আলম (৩৫), একই উপজেলার মোকারগাঁও-এর আব্দুল বারিকের ছেলে আঙ্গুর মিয়া (৩১) ও সুনামগঞ্জ সদর থানার টুক দিরাই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে মো. তাহিদুল হক (২৮)।

তারা সবাই হোটেল আল মিনারে বসবাস করতো। গ্রেফতারকালে তাদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত থাকার দায়ে দুই নারীকেও আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মুনাদির ইসলাম চৌধুরী। সঙ্গে ছিলেন এসআই সৌমেন দাস, এসআই শামীম উদ্দিন, এএসআই আমির হোসেন আমু, এএসআই প্রদীপ কুমার সিংহ, এএসআই বিশ্বজিৎ, কনস্টেবল উত্তম রায়, সুজিত দাস, আবুল কালাম, হুমায়ুন কবির, মারাজ মিয়া, নিতেন্দ্র পাল, আবু সুফিয়ান, আলম হোসেন, সোহেল রানা, নারী কনস্টেবল বিলকিস আক্তার ও সৃষ্টি রাণী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com