শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। কালের খবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। কালের খবর

মৌলভীবাজা প্রতিনিধি, কালের খবর : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাদ্যপণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, স্টেশন রোড, চৌমুহনা, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেস্টুরেন্ট, ফার্মেসি এবং অন্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে এ জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. আল-আমিন এবং শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি মো. আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাদ্যপণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত পাঁচ ভাই রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত সাতকরা রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা— মোট দশ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্যের দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে, সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com