শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মসজিদে যাওয়ার সময় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা। কালের খবর

মসজিদে যাওয়ার সময় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা। কালের খবর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি, কালের খবর :  কক্সবাজারের টেকনাফে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। নিহত ওই যুবলীগ নেতার নাম মোহাম্মদ উসমান সিকদার। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
নিহতের পরিবার জানায়, গত ২৭শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় একটি  ইজিবাইক (টমটম) চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন উসমান শিকদার। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে দুবৃত্তরা তার গতিরোধ ও গুলি করে।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগে উসমান শিকদার মারা গেছে।

তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com