বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বোয়ালমারীতে কেন্দ্রীয় যুবলীগ নেতার অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ। কালের খবর

বোয়ালমারীতে কেন্দ্রীয় যুবলীগ নেতার অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর)থেকে এমএম জামান, কালের খবর :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনা ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী গণজমায়েত বয়কট করেছে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগসহ দলটির সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
জানা যায়, রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার কালিনগর (ময়রার) মাঠে রূপাপাত ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আবু মোল্যার ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি মিজানুর রহমান (সোনা মিয়া) স্থানীয় আওয়ামীলীগকে না জানিয়ে যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মুজিবর রহমান নিক্সন চৌধুরী। সরেজমিনে দেখা যায়, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ-সহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী এ সমাবেশে অংশ গ্রহণ করেনি। এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জানান,
আজকের এই অনুষ্ঠান আয়োজন করবে স্থানীয় যুবলীগ। সেখানে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের দাওয়াত দেয় স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ছেলে (বোয়ালসারীর) কদমি গ্রামের সোনা মিয়া। সে কি কোনদিন আওয়ামীলীগ করেছে বা করে? এই কারণে আমরা এ অনুষ্ঠান বয়কট করেছি।
রূপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রূপম বলেন, আজকের এ সভায় যে সভাপতিত্ব করেন তিনি একজন জামাত সমর্থক। আমার ইউনিয়নে যুবলীগের ব্যানারে অনুষ্ঠান অথচ আয়োজক জনৈক সোনা মিয়া, যিনি যুবলীগের কেউ না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com