বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শায়েস্তাগঞ্জে অবৈধ লেনদেনের অভিযোগে ওসি ও এসআই প্রত্যাহার। কালের খবর

শায়েস্তাগঞ্জে অবৈধ লেনদেনের অভিযোগে ওসি ও এসআই প্রত্যাহার। কালের খবর

 শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার তাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক করে টাকা নেয়ার অভিযোগ থাকায় তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, দুই জনকেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও এসআই (পিএসআই) শওকত। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, অবৈধ লেনদেনের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com