বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চনপাড়ায় মাদক থেকে প্লটবিক্রি সবই তাদের সিন্ডিকেটে। কালের খবর

চনপাড়ায় মাদক থেকে প্লটবিক্রি সবই তাদের সিন্ডিকেটে। কালের খবর

 নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :

পাঠক আজ যাদের নিয়ে লেখা হয়েছে তারা হলেন রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী। মাদক, প্লটবিক্রি এবং দেহ ব্যবসা সবই তাদের সিন্ডিকেটের মাধ্যমে হয়ে থাকে। এরা রূপগঞ্জের অনেক প্রভাবশালীদের চেয়েও ক্ষমতাধর। তাদের অপকর্ম নিয়ে অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
চলনে বলনে তাদের কেউ বলে ডন। কেউ বলে খলনায় । তবে তারা বলিউডের অমলেশপুরিও নয়। নয় ঢালিউদের মিশাসওদাগর। তারা ক্রাইম জোন খ্যাত চনপাড়ার অঘোষিত ডন। যাদের আগে পিছে থাকে সন্ত্রাসী বহর। তাদের ইশারায় চনপাড়ায় সব হয়। তাদের আদেশ অমান্য করলে নেমে আসে নির্যাতনের খড়ক। করা হয় হত্যা। প্রতিবছর তারা চনপড়ায় একাধিক হত্যা করে। চনপাড়াবাসীর কাছে তারা মূর্তমান আতঙ্ক। এদের মধ্যে অনেকে কোটি টাকার মালিক।
সন্ত্রাসী কর্মকান্ড , মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও অবৈধ ব্যবসার করেন তারা।
অনুসন্ধানে জানা যায়, চনপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ীরা হলেন ৯ নং ওয়ার্ডের হাসমত আলীর ছেলে শমসের, মৃত আজহারের ছেলে শামীম,মিস্টি ওয়ালা শাহিনের ছেলে গন্ড বিল্লাহ, আফসার আলী ফরমার ছেলে তপু, মৃত বাদশার ছেলে ফেন্সি ফারুক, মৃত অবিশ্বাসের ছেলে শরীফ ওরফে পিস্তল শরীফ। মৃত মিজানের ছেলে পিস্তল সায়েম, ফেন্সি ফেকান, সাত্তার পাগলের মেয়ে স্বপনা, মৃত আনোয়ারের ছেলে হাসিফ, মন্তুর ছেলে শাওন, ইয়াবা স্বপন, সেকান।
শমসেরের বিরুদ্ধে মাদকসহ প্রায় ২ ডজন মামলা রয়েছে। শাওনের বিরুদ্ধে মাদক ডাকাতি নারী নির্যাতন সহ ২ ডজন মামলা রয়েছে। স্বপ্না সুন্দরী নারী সরবরাহ করে প্রভাবশালীদের কাছে। শরীফ প্লট ব্যবসার সাথে জড়িত । বস্তিতে প্লট ক্রয় বিক্রিয়ের জন্য তাকে ২০% কমিশন দিতে হয়। বিভিন্ন সুত্র ও অনুসন্ধানে জানা যায়, এলাকার মাদক ব্যবসা, পানি ব্যবসা, বিদ্যুত বিল,পানি বিল, গ্যাস বিল, রাস্তার কাজ, পলট বিক্রি সবই তাদের নিয়ন্ত্রণে। নামে বেনামে রয়েছে তাদের কোটি টাকা।
এছাড়া আওয়ামী লীগ নেত্রী কুট্টি হত্যার আসামী রাজা ,সিপি শাহীন, জয়নাল, খলিল,স্বপনা।এরা প্রত্যেকে কুট্টি ছাড়াও একাধিক হত্যা মামলার আসামী। একটি অদৃশ্য শক্তির ইশারায় কুট্টি হত্যার আসামীরা পার পেয়ে যাচ্ছে। ঐসকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনলে চনপাড়ায় মাদক ব্যবসা, হত্যা চুরি ,ডাকাতি কমে আসবে বলে মনে করছে স্থানীয়রা। তাছাড়া ঐ সিন্ডিকেট চক্রের কারণে চনপাড়ায় কেউ নতুন ব্যবসা করতে পারে না। তাদের কাছে চনপাড়াবাসী জিম্মি রয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com